চিত্ত যেথা ভয়শূন্য

নৈবেদ্য, 1901

চিত্ত যেথা ভয়শূন্য,​​ উচ্চ যেথা শির,জ্ঞান যেথা মুক্ত,​​ যেথা গৃহের প্রাচীরআপন প্রাঙ্গণতলে দিবসশর্বরীবসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি,যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতেউচ্ছ্বসিয়া উঠে,​​ যেথা নির্বারিত স্রোতেদেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়অজস্র সহস্রবিধ চরিতার্থতায়—

যেথা তুচ্ছ আচারের মরুবালুরাশিবিচারের স্রোতঃপথ ফেলে নাই গ্রাসি,পৌরুষেরে করে নি শতধা;​​ নিত্য যেথাতুমি সর্ব কর্ম চিন্তা আনন্দের নেতা—

নিজ হস্তে নির্দয় আঘাত করি,​​ পিতঃ,ভারতেরে সেই স্বর্গে করো জাগরিত।

De নৈবেদ্য (Naibedya, 1901) de Rabindranath Tagore, a partir de la transcripción de Wikisource en bengalí. Es el original bengalí del célebre poema 35 del Gitanjali.

Dominio públicoEste poema está en el dominio público. Puedes leerlo, copiarlo, recitarlo y publicarlo sin pedir permiso a nadie.